শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বান্দরবানে বৌদ্ধ ভান্তের হত্যাকারী ম্রাথৈয়াং ভিক্ষু আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বেীদ্ধ ভান্তের হত্যাকরী ম্রাথৈয়াংভিক্ষুকে আটক করা হয়েছে । বিকাল ৪ টায়  গোপন সংবাদের ভিক্তিতে ২ নং কুহালং ইউনিয়নের ৩ নাম্বার রাভার বাগান এলাকা থেকে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত ও বান্দরবান সদর থানার ওসি ছরোয়ার সহ অনান্য অফিসারদের যেীথ অভিযানে আসামীকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশের জিজ্ঞাসাবাদের আসামী ম্রাথৈয়াং ভিক্ষু স্বীকার করে ভান্তেকে আগাত করা ধারালো দা টি তিনি মন্দিরের পাশে এক কোনায় লুকিয়ে রেখেছিলেন এবং আঘাত করার সাথে সাথে বেীদ্ধ ভান্তের অবস্থা খারাপ দেখে তিনি সাথে সাথে সেখান থেকে পলায়ন করে ৩ নং রাভার বাগনে গোপনে  গা ডাকা দেওয়ার চেষ্টা করে । কিন্তুু ভান্তের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে লুকিয়ে থাকা ৩ নং রাভার বাগানের লোক জন তাকে সন্ধেহ করে পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় । কিন্তু তিনি এই কাজ কেন করেছেন কি কারনে করেছেন তা বলতে পারছেন না এর কারন তিনি এক জন মানসিক ভারসাম্যহীন ভিক্ষু । এই ব্যাপারে বান্দরবান সদর থানার ওসি ছরোয়ারকে জিজ্ঞাস করলে তিনি জানান এই পযন্ত কেও ভান্তের পক্ষে সাক্ষি হয়ে মামলা দিতে আসেনি তাই এখন ও পযন্ত তারা আসামীর বিরুদ্ধে কোন আইন গত ব্যাবস্থা গ্রহন করতে পারেনি  । তবে কেও যদি আসামী  ম্রাথৈয়ং ভিক্ষুর বিরুদ্ধে সাক্ষি দিয়ে কোন মামালা দেয় তাহলে পুলিশ অবশ্যই আসামীর বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নিবে ।

Please follow and like us: