, || - ||

বান্দরবান জেলা আওয়ামীলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

রিমন পালিত বান্দরবান থেকে- তৃনমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালীকরণ, জনগণের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরাসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বান্দরবান জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দরবান অরুণ সারকি টাউন হল মিলানায়তনে এই বর্ধিত সভার আয়োজন করে জেলা আওয়ামীলীগ। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি
ক্যশৈহ্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর । এসময় দলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন । এছাড়াও সংগঠনকে শক্তিশালী করার লক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। এছাড়া আগামী সংসদ নির্বাচনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেয়ার আহবান জানানো হয়।

Please follow and like us: