, || - ||

বাবা দিবসে কবি আদিল মাহমুদের কবিতা: “বাবা তুমি মহান”

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।

“বাবা তুমি মহান”

বাবুজি আমি তোমায়,সদা ভালোবাসি,
তুমি দশের জনক, বাঁচার সদন।
পিতার আশ্রয়ে, আজ আমরা শোভন,
বাবার শিক্ষায়, মুখে মানুখের হাসি।
সন্তানের হাতিয়ার, একমাত্র পিতা,
বাপের স্নেহ মিলেনা, ছেলের অন্তরে।
বাপজান সন্তানের জন্য, নিত্য করে,
বিনিময়ে পুত্র হয়, অন্যজনে মিতা।
বাবুজী নিঃস্বার্থপর, সন্তান অকর্ম,
তাই বাবা হয়ে থাকে, সর্বকালে পুণ্য।
বসুমতিতে পিতারা, নাহি পায় ধর্ম,
বাপ নিত্য অসহায়, সন্তানেরা ধন্য।
পিতা থাকে বৃদ্ধাশ্রমে, পুত্র নয় বর্ম,
পৃথিবীতে প্রমাণিত, সন্তান নগণ্য।

“চতুর্দশ পদি কবিতা”
লেখক: মোঃ আদিল মাহমুদ।

Please follow and like us: