আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বাবা-মা’র সাথে অভিমান করে এক মাদরাসা ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া কালীবাড়ী মুন্সিপাড়া গ্রামে। আত্ম হত্যাকারী মাদরাসা ছাত্রী ওই এলাকার মখলেছুর রহমানের কন্যা বার আউলিয়া দাখিল মাদরাসার ৭ম শ্রেণির মেধাবী ছাত্রী মোছাঃ মনছুরা বেগম (১৩) । পরিবার সুত্রে জানাগেছে, ৩০ সেপ্টেম্বর মাদরাসা না যাওয়ায় বাবা-মা মনছুরাকে গালা গালি করেছে। এরই জেরে বাবা-মা’র প্রতি অভিমান করে মনছুরা শয়ন ঘরে গায়ের ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগায়। পরিবারের লোকজন টের পেলে মনছুরাকে ফাঁস থেকে উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে।
, || - ||
বাবা মা’র সাথে অভিমান করে আটোয়ারীতে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: