সোমবার , ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বামনায় বিএনপি অফিসে ছাত্রদলের নেতাকর্মীদের তালা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

বামনা (বরগুনা) সংবাদদাতাঃ-  বরগুনার বামনায় জাতীয়তাবাদীদল (বিএনপির) কলেজ রোডস্থ্য অস্থায়ী কার্যালয়টি ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ তালা দিয়েছে।
আজ বৃহস্পতিবার সাড়ে চারটায় ছাত্রদলের আহবায়ক কমিটি সুপারিশ করার গুজবে এ ঘটনাটি ঘটে।
ছাত্রদলের নেতাদের সাথে আলাপ করে জানাগেছে, বামনা উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সুপারিশ করার গুজবে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ছাত্রদলের পদ প্রার্থী নেতাদের একাংশ বিক্ষুব্ধ হয়ে পরে। বামনা গোলচত্ত্বর থেকে নেতারা মিছিল করে বিএনপি কার্যালয়ে পৌছে একটি বিক্ষোভ সভা করা হয়। পরে বিক্ষুব্ধ নেতারা দলীয় কার্যালটি তালাবদ্ধ করে দেয়।
বিক্ষুব্ধ ছাত্র নেতাদের কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান শিমুল,বর্তমান আহবায়ক কমিটির যুগ্মআহবায়ক খোরশেদ আলম দিপু সিকদার, যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম বাচ্চু মোল্লা , কলেজ ছাত্র দলের সাধারন সম্পাদক শেখ খলিলুর রহমান সুজন, জিয়া শিশু কিশোর পরিষদের সভাপতি রিয়াজ মোল্লা সহ সকল নেতা কর্মীরা জানান, ঢাকায় বসে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মহবুব হোসেন কে ভুল বুঝিয়ে ছাত্রদলের একটি গ্রুপ আহবায়ক কমিটি অনুমোদের সুপারিশ করেছে বলে শোনা গেছে। ওই কমিটিতে যাদের রাখা হয়েছে তারা অধিকাংশ মাদক সেবী। তাই এই কমিটি অবিলম্বে বাতিলের জন্য বিএনপি কার্যালয় তালাবদ্ধ করা হয়েছে।
বামনা উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানা বলেন, আমি বামনার বাইরে থাকায় অফিসে তালা দেওয়ার বিষয়ে আমি এখণো কিছু জানিনা। তবে ছাত্রদলের কমিটির সুপারিশ করা হয়েছে কিনা তাও সঠিক বলতে পারছিনা। আমার জানামতে উপজেলা কমিটি অনুমোদন করবে বরগুনা জেলা কমিটি।

Please follow and like us: