বুধবার , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

‎বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটের পেরিয়ায় মশাল মিছিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকে মনোনয়ন বঞ্চিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে সোমবার সন্ধ্যায় নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পেরিয়া ইউনিয়নের মঘুয়া বাজারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মঘুয়া পূর্ব বাজার থেকে মশাল মিছিল শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পূর্ব বাজারে গিয়ে সড়ক অবরোধ করে নেতাকর্মীরা।
‎এসময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
‎মশাল মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবু তাহের মজুমদার, ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনর রশীদ, সদস্য সচিব সুমন আহমেদ, ৫নং পেরিয়া ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালাম, ৩নং মঘুয়া ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রিপন, সুহৃদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিয়াজী প্রমুখ।
Please follow and like us: