বিএনপি’র পদযাত্রা মানে জ্বালাও পোড়াও ও সন্ত্রাসী পদযাত্রা বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। ১১ ফেব্রুয়ারি বিকাল ৩ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নে দেশব্যাপী বিএনপি জামাত ও সন্ত্রাস নৈরাজ্যর প্রতিবাদে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন আওয়ামী লীগের সভা নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় আর এই উন্নয়ন দেখে তারা হিংসায় জ্বলে পুড়ে দেশ জ্বালাও পোড়াও তান্ডব লীলা চালায়। তান্ডব লীলার অংশ হিসেবে আজও কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া মোড় এলাকায় ১২টি হুন্ডা জ্বালাও পোড়াও করেছে। সারাদেশে কোথাও বিএনপির এরকম জ্বালাও পোড়াও তান্ডব নেই। একমাত্র ইকবাল হাসান মাহমুদ টুকু নির্দেশই সিরাজগঞ্জে যানবাহন, বাড়ি ও গরুর গায়ে আগুন লাগিয়ে তান্ডব লীলা চালাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আর এই নৈরাজ্য মেনে নেওয়া হবে না। আর একটি সন্ত্রাস ও নৈরাজ্য করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। উক্ত শান্তিপূর্ণ সমাবেশটি সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১০ নং সায়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক,ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজলসহ, ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
, || - ||
বিএনপি’র পদযাত্রা মানে জ্বালাও পোড়াও সন্ত্রাসী পদযাত্রা-এমপি হাবিবে মিল্লাত মুন্না
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।
Please follow and like us: