, || - ||

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান-বিএন‌পি’র নেতা মির্জা মোস্তফা জামান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থকভাবে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়েছেন।

এক শুভেচ্ছা বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপি বাংলাদেশের মানুষের অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই দিনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করছি।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে দলের অসংখ্য নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন। সেই ত্যাগ ও আদর্শকে ধারণ করে আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

মির্জা মোস্তফা জামান আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের প্রত্যাশা, বিএনপি আরও ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও জনসম্পৃক্ত রাজনৈতিক শক্তি হিসেবে এগিয়ে যাবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিরাজগঞ্জসহ সারাদেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল হোক এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে দলের চেয়ারপারসন, জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা জানান।

Please follow and like us: