, || - ||

বিএনপি ঐক্যফ্রন্টের মুখ আর ড. কামাল মুখোশঃ তথ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

এন.এইচ.নাহিদ।।  জাসদ সভাপতি ও মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন ড.কামাল নিজে নির্বাচন করবেন না,রাষ্ট্রীয় কোন পদেও যাবেন না,তবে উনি কি শয়তান দিয়ে ফেরেশতার সরকার বানাবেন? বিএনপি ঐক্যফ্রন্টের মুখ এবং ড. কামাল হোসেন হলেন মুখোশ । সুতরাং ড.কামাল হোসেন যদি মনে করেন উনি ওয়াশিং মেশিন হয়ে  বিএনপির সব অপকর্ম ধোলাই করে দেবেন তবে সেটা ভুল।

আজ শনিবার সকাল ১০ টার সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার প্রাণকেন্দ্রে অবস্থিত, ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আফরোজা হক রিনা।এসময় আরও উপস্থিত ছিলেন ভেড়ামরা উপজেলা নির্বাহী অফিসার জনার মো. সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন,অতিরিক্ত পুলিশ সুপার জনাব নূর-ই আলম সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মোঃ আবু সালেক,ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান প্রমূখ।

বিএনপি ঐক্যফ্রন্টের মুখ ও মুখোশ হলো ড.কামাল হোসেনের মন্তব্য করে জাসদ সভাপতি ও মাননীয় তথ্যমন্ত্রী আরো বলেন, ঐক্যফ্রন্টের সাত দফা দাবির আড়ালে রয়েছে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির উদ্দেষ্য। তারা দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরী করে বিএনপি-জামায়াতকে রাজনীতির মাঠে সক্রিয় করতে চাই। বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গীর কাছে দেশটাকে ইজারা দেওয়া।

Please follow and like us: