করোনা সংক্রমণে লকডাউনে মহানগরী খুলনার নিম্ন আয়ের মানুষের জন্য ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় এবং ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান উল্লাহ বুলবুলের সভাপতিত্বে তার নির্বাচনী আসন খুলনা-৩ এর ১০নং ওয়ার্ডের দুই শতাধিক দুস্থ, অসহায়, কর্মহীন, গৃহবন্দী পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন, খুলনা-৩ আসনের বিএনপির অভিভাবক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের দিকনির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় এই দূর্যোগে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। খালিশপুর থানার ৯টি ওয়ার্ডের ভেতর ৬টি ওয়ার্ডের দুস্থদের মাঝে আমরা ত্রাণসামগ্রী পৌছে দিয়েছি। অচিরেই বাকি ৩টি ওয়ার্ডেও ত্রাণসামগ্রী পৌছে যাবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনঃ খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. ফজলে হালিম লিটন, খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি স ম আব্দুর রহমান, সাবেক কাউন্সিলর জাহিদুর রহমান, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, শাহিনুল ইসলাম পাখি, আবুল কালাম জিয়া, এ্যাড. মোঃ আলি বাবু, আব্দুর রহমান ডিনো, ইমতিয়াজ আলম বাবু, শেখ গফুর আহমেদ, লিটন খান, শেখ ফারুক আহমেদ, নুরে আব্দুল্লাহ, নিঘাত সীমা, বিউটি আক্তার, সৈয়দ মেহেদী মাসুদ সেন্টু, সাইফুল ইসলাম সান্টু, মোঃ নাজমুল হোসেন বাবু, শাকিল আহমেদ, শামসুল হক, শামসুজ্জোহা ডিয়ার, মেহেদী হাসান, নুর ইসলাম, শেখ গোলাম মোস্তফা, মফিজুর রহমান, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান মিন্টু, তুহিন খন্দকার প্রমুখ।
, || - ||
বিএনপি নেতা বকুলের উদ্যোগে ১০নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: