দিনাজপুরের ফুলবাড়ীস্থ ২৯ বিজিবি’র মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধের বিশেষ অভিযানে আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ও মোটর সাইকেলসহ একজনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার ১৩ নভেম্বর সকাল ১০ টায় ফুলবাড়ীস্থ ২৯ বিজিব’র অধীনস্থ মনিপুর বিওপির আওতাধীন শালকি দক্ষিণপাড়া নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল সন্দেহভাজন মোঃ হাবিবুর রহমান(২৭)কে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মোটরসাইকেলসহ আটক করেন।
আটক মোঃ হাবিবুর রহমান(২৭) দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মনিপুর/কমলপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
বিজিবি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে নিয়মিত টহলের সময় মোটরসাইকেলসহ মোঃ হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির কাছ থেকে ১৬পিস TENSIWIN 0.5 নেশা জাতীয় দ্রব্য ও একটি মোটর সাইকেল জব্ধ করা হয় । যার আনুমানিক মূল্য ১,৩৮,৭৮০/- (এক লক্ষ আটত্রিশ হাজার সাতশত আশি) টাকা। এঘটনায় আটক আসামীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্য হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
, || - ||
বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ফুলবাড়ী ২৯বিজিবি কর্তৃক ভারতীয় মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ ০১ জন আটক
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: