, || - ||

বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় আহমদীয়া যুব সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

বগুড়ার সারিয়াকান্দিতে মহান বিজয় দিবস উপলক্ষে আহমদীয়া যুব সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প যথাযথ সামাজিক দুরত্ব নিশ্চিত করে সরকারী স্বাস্থ্য বিধি মেনেই অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর রোজ শনিবার সকাল ৯ ঘটিকায় উপজেলার কামালপুর ইউনিয়নের কড়িতলা  বাজারে এস কে কেজি স্কুলে উক্ত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক নুর আলম, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রবিউল ইসলাম, আহমদীয়া  যুব সংগঠন রাজশাহী রিজিয়ন এর সভাপতি হাফিজুর রহমান,সাবেক সভাপতি আবু রায়হান, আহমদীয়া যুব সংগঠন বগুড়া জেলা সভাপতি মেহেদী হাসান,এ ছাড়াও উপস্থিত ছিলেন মনব সেবায়  আসলাম আহমেদ বাবু,  নাটোর জেলা আহমদীয়া যুব সংগঠনের সভাপতি আল আমিন সবুজ,কামালপুর ইউনিয়ন আহমদীয়া যুব সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ মোহাম্মাদ আতাহার আহমেদ এমবিবিএস বারডেম হাসপাতাল ঢাকা,ডাঃ রুবানা শারমিন এমবিবিএস টিএমএসএস হাসপাতাল বগুড়া,ডাঃ রতন কুমার সরকার এমবিবিএস টিএমএসএস হাসপাতাল বগুড়া। এছাড়াও রুগীদের সেবায় নিয়োজিত ছিলেন নার্স রুবহিয়া আক্তার।
সকল রুগীদের ফ্রি সার্জিক্যাল মাস্ক ও ঔষধ বিতরণ করা হয়।এবং মহিলাদের জন্য মহিলা ডাক্তার,পুরুষদের রুগীদের জন্য পুরুষ ডাক্তার চিকিৎসা প্রদান করেন।

Please follow and like us: