বিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে এলাকার বিশিষ্ট সমাজসেবক বাদশা চৌধুরী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। প্রবাসী বাদশা চৌধুরী সম্প্রতি দেশে ফিরে একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের গতানুগতিক ম্যানেজিং কমিটি গঠনের সাথে দ্বিমত পোষন করে ভোটাধিকারের মাধ্যমে কমিটি গঠনের দাবি তোলেন তিনি। তারই প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই আজমের প্রচেষ্টায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবকগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকারের মাধ্যমে ম্যানিজিং কমিটির ৫ জন সদস্য নির্বাচন করেন। তারা হলেন, আব্দুল লতিফ, গোলাম সাকলাইন বাবুল, হেদায়তুল চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আওলাদ এবং আকতারা বেগম। নির্বাচিত সদস্যগণ মঙ্গলবার প্রবাসী বাদশা চৌধুরীকে ভোট দিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। নির্বাচন পরিচালনা করেছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল লতিফ।
, || - ||
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি বাদশা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: