, || - ||

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা  কাউন্সিল সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক জুঁই চাকমা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠন বিভাগের ১৪ নভেম্বর ২০২৪ জরুরী গুরুত্বপূর্ণ করণীয় বিষয়ক সার্কুলার ও পার্টির গঠনতন্ত্রের ধারা-১৭ মোতাবেক শুক্রবার ১৩ ডিসেম্বর-২০২৪ রাঙামাটি পার্বত্য জেলা কমিটির কাউন্সিল সমাপ্ত করা হয়।

রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আবুল হাশেম সভাপতিত্বে ১৩ ডিসেম্বর-২০২৪ ইংরেজি তারিখ শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির অস্থায়ী কার্যালয় রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় রাঙামাটি জেলা কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়।

রাঙামাটি পার্বত্য জেলা কমিটির কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য ও সংগঠন বিভাগের ইনচার্জ আকবর খান।

উক্ত রাঙামাটি পার্বত্য জেলা কমিটির কাউন্সিলে জেলার, পৌর ও উপজেলাসমূহ কমিটি পুনর্গঠন করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা ২০২৪ সালের কাউন্সিলে সভাপতি  নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক মন্ডিলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, মো. আবুল হাশেম, অমর চাকমা, উজ্জলা চাকমা ও মেকি চাকম।  সাধারণ সম্পাদক জুঁই চাকমা। সদস্য আমর কান্তি চাকমা, অরুজিতা চাকমা, চম্পা চাকমা, সুমন চাকমা ও এমেলী চৌধুরীকে সর্বসম্মতি ক্রমে নির্বাচিত করা হয়।

রাঙামাটি জেলা কমিটির কাউন্সিলে রাঙামাটি সদর উপজেলা, রাঙামাটি পৌরসভা, কাউখালী উপজেলা, রাজস্থলী উপজেলা ও বরকল উপজেলার কাউন্সিলার ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us: