, || - ||

বিরলে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি স্কোর কার্ড পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠিত  

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট
বিরলে সোসাইটি ফর উদ্যোগ সংস্থার অধিকার ও জেন্ডার সমতা উন্নতকরণের মাধ্যমে বঞ্চিত নারীদের ক্ষমতা শক্তিশালী করন প্রকল্প এর আওতায় ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি স্কোর কার্ড পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩নং ধামইড় ইউনিয়নের ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রজেক্ট ম্যানেজার  মোঃ মাহফুজ আলম, জেসমিন ফেরদৌস আল আমীন আলিমা বেগম মোঃ রিয়াজুল ইসলাম এবং ৩ নং ধামইর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি শিক্ষক ইউপি সদস্য এবং অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ সহ ৫০ জনের উপস্থিতে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ মোকসেদ আলীকে সভাপতি ও সম্পাদ হিসেবে বুলবুলি রানী রায় কে নির্বাচিত করা হয়।
কমিটিতে  সহ-সভাপতি মোসাঃ বিউটি বেগম, সহ সম্পাদক  মোঃ আকরাম আলী, কোষাধক্ষ্য সাবিনা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত রায়  খগেন্দ্রনাথ সহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।।
Please follow and like us: