“এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম জয় বাংলা”
১৯৭১, সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বাঙালি জাতির উদ্দেশ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২২,মিনিটের ঐতিহাসিক ভাষণে অনুপ্রাণিত হয়ে ঝাপিয়ে পড়েছিলো মুক্তিযুদ্ধে। পরবর্তীতে রক্তক্ষয়ী ৩,মাসের যুদ্ধ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পাই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ ।
দিনাজপুর জেলার বিরলে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি’র মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭,মার্চ পালিত হয়েছে।
সোমবার সকাল ৭,৩০মিঃ বিরল উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় ও দলীয় প্রতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে সকাল ৯.০০ টায় উপজেলা দলীয় কার্যালয়ে ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন এর সঞ্চালনায় বঙ্গবন্ধুর ৭,ই মার্চের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি’র বক্তব্যো রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক (সাগর), সাধারণ সম্পাদক জননেতা বাবু রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী বক্তব্যো রাখেন।
আলোচনা সভা শেষে প্রথমে দিনাজপুর-২ আসনের মাননীয় সাংসদ ও বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপির পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পূষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন।
উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ক্বারী আনসারুল ইসলাম এর সঞ্চালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৩০লক্ষ শহিদের আত্যার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পরে একে একে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগ, সহ বিভিন্ন অঙ্গসংগঠন।
উল্লেখ্যঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় প্রতাকা উত্তোলন শেষে উপজেলা মাল্টিকমপ্লেক্স (হলরুমে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই,এন,ও) আফসানা কাওসার এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যো রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ,কে,এম মোস্তাফিজুর রহমান বাবু, বিশেষ অতিথি’র বক্তব্যো রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রহমান আলী, বিরল থানা অফিসার ইনচার্জ (ও,সি) ফখরুল ইসলাম প্রমূখ।
Please follow and like us: