দিনাজপুরের বিরলে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
রবিবার(৭ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সারা দেশের ন্যায় বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত টিকাদান কার্যক্রমের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (বাবু)
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক (সাগর), সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়। বিরল উপজেলা পরিষদ চেয়ারম্যান
মোস্তাফিজুর রহমান বাবুকে প্রথম টিকা পুশ করে এর উদ্বোধন করা হয়।এরপর ভ্যাকসিন গ্রহণ করেন বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. মোহাম্মদ আবদুল মোকাদ্দেস, ও করোনা ফোকাল পার্সন ডা. সামিউল ইসলাম সবুজ প্রমুখ। টিকা গ্রহণের প্রায় ১ ঘন্টা পর সকল টিকাগ্রহনকারীরা জানান, টিকা নেয়ার পর তাদের কোন সমস্যা দেখা দেয়নি। তারা নিজেদের স্বাভাবিক মনে করছেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজু রহমান বাবু বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমার উপজেলার জনগণকে করোনা ভ্যাকসিন পুশ করার আগে সর্বপ্রথম আমি নিজে পুশ করিয়েছি আমার কোনো প্রকার সমস্যা দেখা দেয়নি তাই আমি নিস্বন্দেহে বলতে পারি এই টিকায় কোনো ক্ষতিকর উপাদান বা পাশ্ব-প্রতিক্রিয়া নেই । তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের কারনেই এতদ্রুত বাংলাদেশের মানুষের কাছে করোনা ভ্যাকসিন এসে পৌছেছে, তিনি সকলকে আহব্বান জানিয়ে আরো বলেন করোনা টিকা নিয়ে কেউ যেনো কোনো প্রকার গুজব না ছড়াতে পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। এসময় করোনা টিকা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা বাবু রমাকান্ত রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জনাব জাবের মো. শোয়েব, আরো উপস্থিত ছিলেন বিরল প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন, প্রমূখ।
Please follow and like us: