, || - ||

বিরলে দূর্গাপুজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ করলেন-নৌ প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

দিনাজপুরের বিরলে সোমবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিরল উপজেলা শাখা’র  আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার সকল পুজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকদের মাঝে শারদীয় দুর্গোৎসব-২০ উপলক্ষ্যে ৯৪টি পূজামণ্ডপে সরকারি অনুদানের অর্থ, নতুন কাপড় ও করোনা সামগ্রী বিতরণ করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এম পি

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বিরল উপজেলা শাখার আয়োজনে বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাবের মোহাম্মদ সোয়াইব এর সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদ এর আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়ে’র সঞ্চালনায় মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম পি প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, এই করোনা মহামারীর মধ্যে যখন সমগ্র পৃথিবীর অর্থনীতি অস্থির যেখানে হয়ে গেছে। সেখানে বাংলাদেশের অর্থনীতি যতটা বিপর্যস্ত হয়েছিল, ঠিক একইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি ভেঙ্গে পড়ে নাই। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েনি। গতবছর মহামারী ছিল না, আমরা তখন প্রতি মণ্ডপে ১২ হাজার করে টাকা দিয়েছিলাম। এবার দীর্ঘ লকডাউনের পর প্রত্যেকটি পূজামণ্ডপে ১৮ হাজার করে টাকা দিয়েছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বাবু রমা কান্ত রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ,কেএম মোস্তাফিজুর রহমান বাবু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিব হাবিব এবং এড.রবিউল ইসলাম রবি (পিপি)। এছাড়া প্রমুখও বক্তব্য রাখেন।

পরে মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এম পি

বিরল উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকেই উপজেলার ৯৪টি পূজামণ্ডপে নগদ অর্থ, নতুন কাপড় ও করোনা সামগ্রী বিতরণ করেন। এর আগে নৌ প্রতিমন্ত্রী উপজেলার বেলপুকুরিয়া শিবমন্দির ও শ্মশান এবং বিরল রেলস্টেশনে শ্রী শ্রী দুর্গা মন্দিরের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Please follow and like us: