দিনাজপুরের বিরলে শুক্রবার সকালে মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এম পির নির্দেশনায় বিরল উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে যুবলীগের বিভিন্ন ইউনিট থেকে বাছাই করে ১৫০ জন কর্মহীন যুবলীগ নেতাকর্মীর মাঝে ৫ কেজি চাউল ২ কেজি আলু ১ কেজি মুশুরডাল ১ টি সাবান ১ লবন ও ৫০০ গ্রাম করে সয়াবিন তৈল বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন,
বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু রমাকান্ত রায়, বিরল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মালেক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন,মঞ্জুরুল ইসলাম মানিক সহ অন্যান্য নেতাকর্মী গন উপস্থিত ছিলেন। পরে বিরল এস আর উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রান বিতরণ শুরুর আগে উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি আব্দুল মালেক উপস্থিত নেতাকর্মিদের উদ্দেশ্য করোনা ভাইরাস থেকে বাচঁতে সকলকে সচেতনত হওয়ার আহ্বান জানান। এবং জরুরি কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যেনো বের না হওয়ার অনুরোধ জানান। শেষে বলেন আমি আব্দুল মালেক বিরল উপজেলার যে কোনো যুবলীগের কর্মীর যেকোনো প্রয়োজন আমাকে জানাবেন আমি সর্বদা আপনাদের পাশে থেকে মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রীর একজন প্রতিনিধি হিসেবে আপনার সেবা করে যাবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কথা শেষে দুরত্ব বজায় রেখে এক এক করে ১৫০ জন যুবলীগ কর্মীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়
Please follow and like us: