দিনাজপুরের বিরলে উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) এর সাংসদ ও বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এম পি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান
(১৬ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের জনান মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম পি ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন। তিনি আরো জানান নৌপ্রতিমন্ত্রী বর্তমান হোম আইসোলেশনে বাড়িতে পরিবারের সবার সংস্পর্শ এরিয়ে আলাদা আছেন। তিনি আরো জানান বর্তমানে তার কোন প্রকার জটিলতা উপশম দেখা দেয়নি। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বিরল উপজেলা আওয়ামীলীগ কর্তৃক নৌপ্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় উপজেলার দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায় সহ উপজেলা আওয়ামী লীগের অন্যান সকল নেতৃবৃন্দ উপজেলা যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন,
বিরল উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মনসুর আলী।
উলেখ্য- শুক্রবার বিরল উপজেলার প্রতিটি জামে মসজিদে জুম্মা’র নামাজের পর নৌপ্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় মিলাদ মাহফিলে দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং তোবারক বিতরণ করা হয়েছে।
Please follow and like us: