, || - ||

বিরলে পাঁচ দিন ব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন এর উদ্বোধন 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট
বিরলে পূবালী ব্যাংক পিএলসি বিরল উপশাখার উদ্যোগে পাঁচ দিন ব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিরল স্থলবন্দর রোড, বিরল বাজারে দিন ব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়ে। অনুষ্ঠানে পূবালী ব্যাংক বিরল উপশাখার ব্যবস্থাপক মো: আশরাফুজ্জামান এর সভাপতিত্বে ও পূবালী ব্যাংক রংপুরের এডিসি ইনচার্জ রিজিওনাল অফিসার মো: হুমায়ুন কবির এর সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, আরও বক্তব্য রাখেন পূবালী ব্যাংক দিনাজপুর জেলা শাখার এজিএম, মোহাম্মদ সাইফুল ইসলাম।
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন শেষে  আমন্ত্রিত অতিথি, কর্মকর্তা কর্মচারী সহ গ্রাহকদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ক্যাশলেস লেনদেনকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে বিরল উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও আধুনিক করবে বলে আশা ব্যক্ত করেছেন আয়োজকেরা।।
Please follow and like us: