দিনাজপুরের বিরলে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ১১,নম্বর ইউনিয়নে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউ) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় ফার্মারস ক্লাইমেট স্মার্ট স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১ অক্টোবর ) বিকালে উপজেলার ১১ নম্বর পলাশ বাড়ি ইউনিয়নের চকের হাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় শতাধিক কৃষক কৃষানীর উপস্থিতে। ব্যতিক্রম এই মাঠ দিবসের সমাপনি অনুষ্ঠানে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউ) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় মাটি ও কৃষকের স্বাস্থ্য সুরক্ষা, বীজ উৎপাদন, আধুনিক পানি ব্যাবস্থা, আই পি এম ও উত্তম কৃষি ব্যাবস্থাপনা, জলবায়ু ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি গুলো ৩০ জন কৃষক কৃষানীকে হাতে কলমে ৫ দিন ব্যাপি শেখানো হয়।
৫ দিন ব্যাপি প্রশিক্ষনের পর মাঠ দিবসের সমাপনি অনুষ্ঠানে হাতে কলমে শেখানো প্রতিটি বিষয়ের উপড়ে আলাদা আলাদা স্টলও করে প্রদর্শনও করা হয়। উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম সহ সকল কর্মকর্তা সকল স্টল পরিদর্শন করেন শেষে
৫ দিনব্যাপী কর্মশালা শেষে প্রশিক্ষিত কৃষক ও কৃষানীকে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি যন্তপাতি দেওয়ার ঘোষনা দেয়।
চকের হাট উচ্চ বিদ্যালয়ের (প্রধান শিক্ষক) ফাইজুর রহমান সভাপতিত্বে ও শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শুভজিত রায়,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো বরকতউল্লাহ, আবুল কাশেম, সহকারী শিক্ষক, চকের হাট উচ্চবিদ্যালয়, মোঃ জয়নাল আবেদীন, প্যানেল চেয়ারস্থান, মোঃ রহমত আলী, বিসিআইসি সার ডিলার ও কৃষানী আনজি ইয়াসমিন, সদস্য ফার্মারস ক্লাইমেট স্মার্ট স্কুল প্রমুখ। উল্লেখ: এর আগে বিরল উপজেলার ১ নম্বর আজিমপুর ইউনিয়নে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে পর্যায়ক্রমে আরও ইউনিয়ন গুলোতে মাঠ দিবস অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম ।
Please follow and like us: