সাদেকুল ইসলাম সুবেল,বিরল দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুরের বিরলে বৃহষ্প্রতিবার
“গাছ লাগান পরিবেশ বাচান” এই স্লোগান কে সামনে রেখে মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এম,পির নির্দেশনায় বিরলের উদীয়মান ছাত্রনেতা মাহিদুল ইসলাম হিরোর উদ্বেগে নিজস্ব অর্থ ব্যায়ে বিরল উপজেলার মধ্যে অবস্থিত সকল কলেজে পর্যায়ক্রমে বৃক্ষ রোপন এর কর্মসূচি । ইতি পূর্বে বিরল পৌর শহরে অবস্থিত (বিরল সরকারি কলেজ) ও (বিরল মহিলা ডিগ্রি কলেজ) এ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিরল উপজেলার ৪নং ইউনিয়নে অবস্থিত (-মুন্সিপাড়া আদর্শ কলেজ,)
৯নং ইউ,পি’তে অবস্থিত (মাইনুল হাসান মহাবিদ্যালয়,)ও ৩নং ইউ,পি’তে অবস্থিত
(ধুকুরঝাড়ী কলেজ) সর্বমোট ৩টি কলেজে বৃহস্পতিবার সকালে বিরল পৌর শহরের বাসিন্দা উদ্বিয়মান ছাত্রনেতা মাহিদুল ইসলাম (হিরো)’র নেতৃত্বে প্রতিটি কলেজ এ একটি করে আম গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচি পালন করেছে। ছাত্রনেতা মাহিদুল ইসলাম (হিরো) কয়েকজন কে সাথে নিয়ে প্রত্যেক কলেজে উপস্থিত হয়ে কলেজ কতৃপক্ষের সাথে সমন্বয় করে প্রত্যেক কলেজে অত্র কলেজের অধ্যক্ষ সহ সকল শিক্ষক শিক্ষার্থীকে সাথে নিয়ে নিজ হাতে বৃক্ষ রোপন করেন। মাইদুল ইসলাম হিরো কে বৃক্ষ রোপন কর্মসূচি’র বিষয় জানতে চাইলে তিনি সাংবাদিক কে জানায়, আমি নৌপরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এম,পির নির্দেশনায় এই কর্মসূচি হাতে নিয়েছি। আর আমরা সকলেই জানি বৃক্ষ রোপন করা একটি মহান কাজ। সাথে পরিবেশ রক্ষার্থে বৃক্ষ রোপনের গুরুত্ব অপরিসীম যা আমরা সকলেই জানি। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নিজেও বৃক্ষ রোপনের জন্য গুরুত্বারোপ দিয়ে গেছেন তিনি নিজেও নিজ হাতে এ এদেশের বহু প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেছেন।
বিষয় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে সকল শিক্ষার্থীদের বৃক্ষ রোপনে উৎসাহিত করা।
তিনি আরো বলেন আমি বলেন আমি এর আগেও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ছাত্রদের সাথে নিয়ে অংশ গ্রহন করেছি।
আমি মনে করি ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি তাদেরকে আমাদের সমাজের জন্য অভিশাপ বাল্য বিবাহ, শিশুশ্রম, ও মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে উৎসাহিত করতে হবে।
বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকেই ছাত্র সমাজের দৃষ্টান্তমূলক ভুমিকা রয়েছে
এবং বর্তমানে ছাত্রদের যদি একজন মানুষের নৈতিক দায়িত্ব, দেশপ্রেম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং বর্তমানে আমাদের সমাজে মাদকের অভিশাপ থেকে নিজেকে সমাজ কে মুক্ত রাখা এসকল বিষয় অবহিত করা হয় আজকের ছাত্র ছাত্রী আগামী দিনে এ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের দায়িত্ব নেবে তাই তাদের এখন থেকেই এসব বিষয়ে জানার প্রয়োজন তাহলে এই ছাত্র সমাজ জাতির পিতা বঙ্গবন্ধুর যে সোনার বাংলা বিনির্মানের সপ্ন ছিলো এই সপ্ন বাস্তবায়ন ও সোনার বাংলা বিনির্মানে ছাত্র সমাজ ভুমিকা রাখবে।
তিনি আরো বলেন আমার সপ্ন ছাত্রদের জন্য ভালো কিছু করা এবং তাদের সাথে নিয়েই এ দেশের উন্নয়নে নিজেকে নিবেদিত করতে চাই। তিনি বলেন, আগামীতে আমাকে যদি ছাত্রদের নেতৃত্ব দেয়ার সুযোগ দেয়া হয় তবে আমি তাদের সাথে নিয়ে সমাজের জন্যে এই দেশের জন্য কিছু করতে চাই।
Please follow and like us: