আসন্ন বিরল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় ভোটারদের সঙ্গে উঠান বৈঠক ও মতবিনিময় করেছেন বিরল উপজেলা বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী মোঃ বাবুল হোসেন।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) দিনাজপুরের বিরল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হুসনা বাজার-সংলগ্ন এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সাবেক বন কর্মকর্তা ও বিরল পৌরসভার উপদেষ্টা আবুল কালামসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও ভোটাররা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে মেয়র প্রার্থী বাবুল হোসেন আগামী দিনে বিরল পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি তিনি স্থানীয় ভোটারদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও পৌরসভার উন্নয়নে তাঁদের পরিকল্পনার কথা শোনেন।
এ সময় বাবুল হোসেন বলেন, ইনশাআল্লাহ আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রগণ করবো, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে বিরল-বোচাগঞ্জের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের দূরদর্শী নেতৃত্বে বিরল উপজেলায় যে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে, সেই উন্নয়নের ধারাকে আরও বেগবান করে পৌরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করার সুযোগ পাব।
বিশেষ করে মাদক ও দুর্নীতি নির্মূলে চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় বিরল পৌরবাসীর জীবনমান উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত একটি মডেল পৌরসভা গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।
উঠান বৈঠকে তিনি পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিকদের সমস্যা সমাধান এবং একটি সুন্দর ও পরিকল্পিত পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
Please follow and like us: