২০২৬/২৭ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে বিরল উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে বিরলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারিও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি রক্ষা এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে, উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের হুমকি এসব জাল ধ্বংস করা হয়। বিরল উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান উপজেলার ৫ নং বিরল ইউনিয়ন ও ১০ নং রানীপুকুর ইউনিয়নের তুলাই নদীর বিভিন্ন অংশ থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ৪০টি ও কারেন্ট জাল ১০টি পানি থেকে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ্য টাকার অধিক। পরে বিরল উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে জব্দকৃত এসব জাল ধ্বংস করা হয়েছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের কঠোর তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রমুখ।
Please follow and like us: