জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর রবিবার সকালে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিরল উপজেলা শাখা’র আয়োজনে বিরল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি কামরুজ্জামান (কামু)র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক বাবু রমাকান্ত রায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আক্তার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আল্লামা আজাদ ইকবাল লাবু, সাংগঠনিক সম্পাদক বিভূতি ভুষন, প্রচার সম্পাদক নুর জামান,
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি যুবরাজ আব্দুল মালেক,
(ভারঃ) সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের (ভারঃ) সভাপতি সুরজিৎ কুমার বাবুল (ভারঃ) সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু,
সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন, প্রমুখ এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। আলোচনা সভা শেষে শহিদ শেখ রাসেল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিরল উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক-
সুবল চন্দ্র রায়।