শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের বিরলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন বিরল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ নুর জামান (সোনাহার)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পৌরসভার শংকরপুর এলাকায় নুর জামানের ব্যক্তিগত কার্যালয় থেকে তাঁর নিজস্ব অর্থায়নে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মোঃ নুর জামান (সোনাহার) বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উপলক্ষে বিরলবাসীসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য; বিরলে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এসময় তিনি আগামী বিরল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, পৌর বিএনপির (ভারঃ) সভাপতি আাসাদুল হক, বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ নুর জামান (সোনাহার), উপজেলা বিএনপির সদস্য মোঃ আতাউর রহমান, পৌর বিএনপির যুববিষয়ক সহসম্পাদক মোঃ নুরে আমীন, পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Please follow and like us: