, || - ||

বিরলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইউ,পি চেয়ারম্যান- (রনি)

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।
বিরল উপজেলার ২নং- ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, এ.বি.এম রাশেদুল কবির (রনি’র) উপর সন্ত্রাসী হামলা ঘটেছে।  নিজস্ব সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে বিরল উপজেলার তেতেড়া-পাঁচপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। তিনি বর্তমানে দিনাজপুর এম আঃ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে, কার নেতৃত্বে বা কে কে এই সন্ত্রাসী হামলা ঘটিয়েছে এমন কোনো তথ্য এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ারম্যান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তা সম্ভব হয়নি। জানা গেছে এখন পর্যন্ত  এই ঘটনার তদন্ত চালাচ্ছে বিরল থানা পুলিশ।
Please follow and like us: