, || - ||

বিরামপুরে ইমাম-মুয়াজ্জিনরা পেলেন “প্রধানমন্ত্রীর উপহার”

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

 

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪৪৫ টি মসজিদের অনুকূলে ইমাম-মুয়াজ্জিনদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫ হাজার টাকা হারে মোট ২২ লক্ষ ২৫ হাজার টাকা ঈদ উপহার প্রদান করেছেন দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
শনিবার (২৩ মে) সকাল ১০ টায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বর্তমান করোনা পরিস্থিতিতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

Please follow and like us: