, || - ||

বিরামপুরে গৃহহীন পরিবারের মাঝে আশ্রায়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৪৮৭ টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। গত বুধবার বিকেলে খাঁনপুর ইউনিয়নের বুচকী গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে আশ্রায়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, খাঁনপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে সকল গৃহহীনরা এখানে বসবাস করবে তাঁরা নিজেদের পছন্দমত বাড়ীর চারপাশে বেষ্টনি দিয়ে বিভিন্ন গাছপালা ও শাকসব্জি লাগাতে পারে। এছাড়াও এলাকার সোভা বর্ধন ও পানি-বিদ্যুৎ সরবরাহ, মসজিদ, মন্দির, গির্জা নির্মাণসহ সকল ধরনের সুবিধা প্রদানে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Please follow and like us: