দিনাজপুরের বিরামপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পৌরসভা ও কার্বন বাংলা ইমিসন অফসেট লিঃ এর যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারী) পৌরসভা হলরুমে পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুলের সভাপতিত্বে সভায় বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন, কার্বন বাংলা ইমিসন অফসেট লিঃ এর সিইও সাইফুল ইসলাম পাইকাড় ও লিমা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আব্দুল কাদের। এতে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র মাহবুর রহমান হান্না, শওকত আলী, কাউন্সিলর আঙ্গুরা বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, সহকারী প্রকৌশলী সেলিম উদ্দিন, সচিব সেরাফুল ইসলাম প্রমূখ।
কার্বন বাংলা ইমিসন অফসেট লিঃ এর সিইও জানান, পৌরসভা ও কার্বন বাংলা ইমিসন অফসেট লিঃ যৌথ উদ্যোগে বিরামপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রকল্প গ্রহণ করবে এবং শহরের বর্জ্যকে সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিসহ অন্যান্য উন্নয়ন মূলক কাজে ব্যবহার করবে। এতে অনেক বেকারের কর্মসংস্থান হবে।
বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল জানান, বিরামপুরকে আধুনিক শহর হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা এ কর্মসচিকে স্বাগত জানিয়েছি। প্রকল্প বাস্তবায়ন হলে বিরামপুর একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহরে পরিনত হবে।
রবিবার , ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
বিরামপুরে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: