শনিবার , ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বিরামপুরে বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের বিরামপুরে বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মানিক (১৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর সাথে থাকা আকতারুজ্জামান (১৪) নামের আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বৃস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার দিওড় বটতলী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার এস.আই মনিরুজ্জামান জানান, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা আকাশ এন্টারপ্রাইজ নামের একটি মেইল বাস বিরামপুর প্রবেশের সময় উক্ত স্থানে পার্শ্ববর্তী একটি শাখা রাস্তা থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ওঠার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল চালক মাদ্রাসা শিক্ষার্থী মানিক ঘটনাস্থলেই নিহত হয় এবং মোটরসাইকেলের পেছনে বসে থাকা অপর শিক্ষার্থী আকতারুজ্জান গুরুতর আহত হয়।

নিহত মানিক নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জামিয়া মদিনাতুল কওমী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। আহত আকতারুজ্জামান একই গ্রামের ইয়ার আলীর ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশনায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহয়তা প্রদান করেছেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীবাহী বাসটিকে আটক করেছে। বাসচালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Please follow and like us: