সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

বিরামপুরে হাম রুবেলা টিকাদান ক‍্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।
‎দিনাজপুরের বিরামপুরে সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে হাম রুবেলা টিকাদান ক‍্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, সদ‍্য যোগদানকৃত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেন, বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ সহ অন‍্যান‍্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, টিকাদানকারী এবং টিকা নিতে আসা শিশু ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
‎উক্ত টিকাদান ক‍্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম রুবেলা টিকা প্রদান করা হচ্ছে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ৭ ইউনিয়নের ১৩ হাজার ৮০ জন এবং পৌরসভার ৩ হাজার ৮ শত জন,
‎মোট ১৬ হাজার ৮ শত ৮০ জন শিশুকে এ ক‍্যাম্পেইনের আওতায় হাম রুবেলা প্রতিরোধক টিকা প্রদান করা হবে।
Please follow and like us: