করোনা ভাইরাসের বিস্তার রোধ ও রোগ-জীবাণুর হাত থেকে মুক্ত থাকতে দিনাজপুরের বিরামপুরে পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুলের উদ্যোগে বুধবার দিনব্যাপী শহরের রাস্তায় বিভিন্ন যানবাহনে, ড্রেনে, দোকান-পাটের আনাচে কানাচে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম চালিয়েছে বিরামপুর পৌর প্রশাসন। এছাড়া পৌরসভার পিকআপের উপর বিশাল এক পানির ট্যাংক বসিয়ে তাতে বিভিন্ন ধরনের জীবাণুনাশক রাসায়নিক পদার্থ মিশ্রিত পানি শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে দেওয়া হচ্ছে, যাতে ধুলার সাথে ভাইরাস বা অন্যান্য জীবাণু মানব শরীরে প্রবেশ করে দেহের কোন ক্ষতি করতে না পারে। শহরকে জীবাণুমুক্ত রাখার প্রয়াসে চলমান এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পৌর মেয়র লিয়াকত আলী। এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পৌর এলাকার আপামর জনতা।
মেয়র লিয়াকত আলী জানান, এই ভাইরাস নিমিষেই একস্থান হতে আরেক স্থানে দ্রুত গতিতে ছড়িয়ে যেতে পারে। তাই নিজের শহরকে যতটুকু সম্ভব জীবাণুমুক্ত রাখতেই তার এমন উদ্যোগ। দেশের এই সংকটাপন্ন পরিস্থিতিতে সকলকে সচেতনতার সহিত সরকারী সকল ধরনের নির্দেশনা সঠিক ভাবে মেনে চলার এবং যতটা সম্ভব বিনা প্রয়োজনে বাড়ি থেকে বাহির না হওয়ার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।
, || - ||
বিরামপুর পৌরসভার উদ্যোগে শহর জুড়ে জীবাণুনাশক স্প্রে
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: