দিনাজপুরের বিরামপুরে পৌর যুব মহিলালীগের সভাপতি শারমিন আক্তারের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। গত বুধবার (১৮ মার্চ) দিনাজপুর জেলা শাখার সভাপতি ছবি সিনহা ও সাধারণ সম্পাদক মাসুদা বেগম মুক্তা স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ যুব মহিলালীগ, কেন্দ্রীয় কমিটির নির্দেশে গত ১৩ মার্চ দিনাজপুর জেলা শাখার অন্তর্গত বিরামপুর পৌর যুব মহিলালীগের সভাপতি শারমিন আক্তার ও সাধারণ সম্পাদক উম্মে হাবিবাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিস্কার করা হয়েছিল। পরবর্তীতে শারমিন আক্তার জেলা যুব মহিলালীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর বহিস্কারাদেশ প্রত্যাহার পূর্বক স্বপদে বহাল রাখার আবেদন করলে ভবিষ্যতে সংগঠন পরিপন্থী বা সংগঠনের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ না করার শর্তে তাঁর বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের স্বপদে বহাল রাখা হয়।
, || - ||
বিরামপুর পৌর যুব মহিলালীগের সভাপতি’র বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: