এন.এইচ.নাহিদ !! সবেমাত্র ভর্তি হয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এরই মাঝে বয়ফ্রেন্ডের সঙ্গে শুরু হয় মতবিরোধ। পরিবারের সদস্যরা তাদের সম্পর্ক মেনে নিচ্ছিলো না। সেই মতবিরোধ থেকেই ভয়ংকর পথ বেছে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। বোকার মতো চলে গেছেন না ফেরার দেশে।
ইবির ইসলামের ইতিহাস বিভাগে সদ্য ভর্তি হওয়া ঐশীর (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) গল্প এখানেই শেষ। বুধবার তিনি অাত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তার বাড়ি শৈলকূপার ছোন্দা গ্রামে।
জানা গেছে, ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় গত কয়েকদিন ধরে পরিবারের সঙ্গে ঐশীর মনমালিণ্য চলছিল। এনিয়ে প্রায়ই মন খারাপ করে থাকতেন ঐশী। সর্বশেষ বুধবার তিনি মারা যান। প্রথমবর্ষে থাকায় তার আত্মহত্যার বিষয়টি প্রকাশ পায়নি। অনুসন্ধানে বেরিয়ে আসে ওই ছাত্রীর আত্মহত্যার তথ্য।
Please follow and like us: