চতুর্থ ধাপে বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৫টি ইউনিয়নে নৌকা প্রতীক মনোনয়নপ্রাপ্তরা হলেন- ফতেহপুর ইউনিয়নে মোঃ হেলাল উদ্দিন, বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে মোঃ জামাল হোসেন, পলাশ ইউনিয়নে মোহাম্মদ নুরুল আমীন, ধনপুর
ইউনিয়নে হযরত আলী ( সোহেল কালাচাঁন)
সুলকাবাদ ইউনিয়নে মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী (তপন)।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
চতুর্থ ধাপে আগামী ২৩শে ডিসেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Please follow and like us: