, || - ||

বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে কাঁচা গাজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

 সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে কাঁচা গাজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। আজ রোববার (১৭ মে) বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন মাইজেরটেক গ্রামস্থ ধৃত আসামীর বসত ঘরের পিছনে ফসল জমি থেকে চলি-শটি কাঁচা গাঁজার গাছ যার ওজন ৩০ কেজিসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সাত্তার মিয়া (৪০)। তিনি ওই গ্রামের মৃত হযরত আলীর পুত্র। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us: