দেশের অন্যান্য অঞ্চলের মত শীতে জবুথবু বিশ্বম্ভরপুরবাসী। বিশ্বম্ভরপুরে হঠাৎ করে বেড়েছে শীতের তীব্রতা। সাথে সকাল থেকেই এ জেলাটিতে দেখা নাই সূর্যের। কুয়াশায় ঢেকে আছে প্রকৃতি। তবে বেলা বাড়তেই কুয়াশা হালকা কেটে গেলেও উঁকি মারেনি সূর্য। তাপমাত্রা খুব একটা না কমলেও কুয়াশার কারণে বেড়েছে শীতের তীব্রতা। হঠাৎ শীতের এ প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষ।
শীত থেকে বাঁচতে শুক্রবার (১২ জানুয়ারি) সকাল থেকে ভারী শীতবস্ত্র পরে বাড়ির বাহিরে যাচ্ছেন মানুষজন।
তাপমাত্রা খুব বেশি নিচে না নামলেও আবহাওয়াবিদদের মতে, ঘন কুয়াশা ও উত্তর-উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে হঠাৎ করে বিশ্বম্ভরপুরে শীতের প্রকোপ বেড়েছে।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কৃষক বদরুল হাসান বলেন, ‘আজ সকালে জমিতে সেচ দিতে গিয়েছিলাম। এত কুয়াশা আর ঠান্ডা বাতাসে কাজ করা কঠিন হয়ে গেছে।’ তাই বাড়ি চলে এসেছি।
একই উপজেলার কৃষক মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘১ বিঘা জমিতে আজ থেকে বোরো ধান লাগানোর কথা ছিল। কিন্তু শীতের কারণে শ্রমিক পাচ্ছি না আজকে। ঠান্ডা পানিতে দীর্ঘ সময় আমি নিজেও কাজ করতে পারছি না।’
সুনামগঞ্জ শহরের সিএনজি চালক আরমান হোসেন বলেন, ‘গত রাত থেকেই কুয়াশার কারণে রাস্তাঘাট তেমন দেখা যাচ্ছে না। সেইসঙ্গে সূর্যের দেখা নেই সারাদিন। তবে হঠাৎ করে ঠান্ডা বাতাসের কারণে বেশি শীত লাগছে। লোকজনের তেমন দেখা নেই। তাই এখন পর্যন্ত ভাড়া হয়েছে মাত্র ৪০০ টাকা।’
সুনামগঞ্জ আবহাওয়া অফিস জানিয়েছেন এ শীতের তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে।
Please follow and like us: