রবিবার , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিশ্বম্ভরপুর এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭ এর কর্মশালা 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।
বিশ্বম্ভরপুরে মেয়েদের স্কুল থেকে ঝরে পড়ার সম্ভাব্য ঝুঁকি এড়াতে স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং প্যারেন্ট টিচার্স এসোসিয়েশন ও মাধ্যমিক বিদ্যালয়ের আর্থিক স্কিমগুলোতে মেয়েদের প্রবেশাধিকারের জন্য শিক্ষকদের সংবেদনশীলতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহসপতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মালালা ফান্ডের অর্থায়নে ও ইরা সংস্থার বাস্তবায়নে এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭ এর কর্মশালায় মূল বিষয় নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন ইরা সংস্থার ইবালিয়েশন এন্ড মনিটরিং অফিসার  মোঃ ফজলুল করিম। কর্মশালায় সভাপতি হিসেবে ছিলেন বিশ্বম্ভরপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা  আব্দুল মতিন খান। কর্মশালায় বিশ্বম্ভরপুর উপজেলায় ঝরে পড়া মেয়ে শিক্ষার্থীদের সার্বিক শিক্ষা কার্যক্রম উন্নয়নে বিশদভাবে উপস্থাপন করা হয় এবং বাস্তবায়নের লক্ষে কর্মপরিকল্পনা করা হয়। কর্মশালায় সহযোগিতায় ছিলেন ইরা সংস্থার ফিল্ড ফেসিলেটেটর নিলুফার ইয়াসমিন ও  ফারজানা জান্নাত এছাড়াও উপস্থিত ছিলেন শীর্ষক আলোচনায় অংশ গ্রহন করেন  ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ইসমাইল হোসেন, শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক   মোঃ জাহাঙ্গীর আলম,  সাতগাওঁ শাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শেখ নজরুল ইসলাম বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শাহ আলম,  সৈয়দ আকরাম হোসেন প্রমূখ।
Please follow and like us: