, || - ||

বিশ্বের শান্তি কামনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শেষ হল আহমদীয়া মুসলিম জামাতের আঞ্চলিক জলসা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

স্থানীয় প্রশাসনের পূর্ণ সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার তারুয়া গ্রামে আহমদীয়া মুসলিম জামাতের ৪র্থ আঞ্চলিক জলসা শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত হয়।
৪ মার্চ ২০২২ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ  উপজেলার তারুয়া গ্রামে মসজিদ বাশারত প্রাঙ্গনে  আহমদীয়া মুসলিম জামা’ত ব্রাহ্মণবাড়িয়ার ১দিনব্যাপী সালানা জলসা দু’টি অধিবেশনে রাত ১০টায় সমাপ্ত হয়।
বাদ জুমুআ আহমদীয়া মুসলিম জামা’তের ন্যাশনাল আমীর  আলহাজ্ব মওলানা আবদুল আউয়াল খান চৌধুরীর সভাপতিত্বে জলসার কার্যক্রম শুরু হয়। জলসায় বক্তগণ কুরআনের মাহাত্ম্য ও কল্যাণ, নামাযে একাগ্রতা সৃষ্টির উপায়, খিলাফতের আনুগত্য বিষয়ে বক্তব্য রাখেন।
জলসায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুনশি, স্থানীয় তারুয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বাদল সাদীর,  মাদরাসা কমিটির সেক্রেটারী হাজী জাকির হোসেন বাউল।
পরিশেষে সমাপনী ভাষণ প্রদান করেন আহমদীয়া মুসলিম জামা’তের ন্যাশনাল আমীর আলহাজ্জ  মওলানা আবদুল আউয়াল খান চৌধুরী। তিনি ইসলামের অনিন্দ্য শিক্ষা উপস্থাপন করেন।
শেষে তিনি বিশ্ব আহমদীয়া খলীফার জুমার খতবায় বর্তমান উদ্ভুত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দোয়ার যে আহবান জানান তা উল্লেখ করে বিশ্বের শান্তি কামনা  করে বিশেষ মোনাজাত করেন।
জলসায় ১৬শর অধিক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

Please follow and like us: