বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টানা দুইবারের সভাপতি নাজমুল হাসান পাপন ফের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার অনুষ্ঠিত নির্বাচন ক্যাটাগরি-২ ঢাকার ক্লাব থেকে তিনি জয় লাভ করেন। আবাহনী লি.-এর কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন পাপন। এছাড়া এবার পরিচালক হিসেবে তার সঙ্গী ক্লাব থেকে একেবারে নতুন ইফতেখার রহমান মিঠু, ওবেদ রশিদ নিজাম, ফাহিম সিনহা, মঞ্চুর আলম ও সালাউদ্দিন চৌধুরী। এছাড়া ক্যাটাগরি-১ থেকে নতুন মুখ নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর তানভীর আহমেদ টিটু। আর বাকি ১৪ জন নির্বাচিত পরিচালক আগের দুই মেয়াদে ছিলেন পাপনের সঙ্গী। মূলত এবারের বিসিবির নির্বাচন তিন ক্যাটাগরিতেই লড়াই হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি-১ থেকে রাজশাহী বিভাগের দিকে ছিল সবার চোখ।
Please follow and like us: