দিনাজপুরের বীরগঞ্জে বিআরডিবি থেকে এমএমই ঋণ নিন, দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক প্রনোদনা হিসেবে কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রনোদনা প্যাকেজের আওতায় এমএমই ঋণের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে অফিস কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের।
তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঋনের অর্থ যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে নিজের ও দেশের অর্থনৈতিক সাফল্য আনতে সদস্যদের দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। উপজেলার ৫ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ১ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এসময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা কর্মকর্তা মো. জসীমউদ্দীন সহ কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
, || - ||
বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: