বুধবার , ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

 দিনাজপুরের বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন করেন এমপি মঞ্জু।

১৯ মে মঙ্গলবার সকালে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য প্রদান, নামজারি, খাজনা ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম নিয়ে উপজেলা পরিষদ চত্বরে ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও মেলার উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধন শেষে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) ও বীরগঞ্জ পৌর প্রশাসক দীপংকর বমন স্বাগত বক্তব্য রাখেন।

এসময় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আহাদ আলী মন্ডল, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

Please follow and like us: