শুক্রবার , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বীরগঞ্জে ত্রাণ মন্ত্রনালয়ের শীত বস্ত্র বিতরন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি-

দিনাজপুরের বীরগঞ্জে ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব দুস্থ ও বয়স্কদের মাঝে কম্বল বিতরন করেন।
বীরগঞ্জ উপজেলা প্রশাসন, ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব এসএম ফজলুল করিম চৌধুরী গত ১০ জানুয়ারী বুধবার রাত্রি ৯ টা হতে ১২ টা পর্যন্ত বীরগঞ্জ উপজেলার বর্ষা আশ্রয়ন ও বীরগঞ্জ পৌর শহরের পাকড়াই এলাকায় ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের অধিনে দুস্থ ও বয়স্কদের মাঝে কম্বল বিতরন করেন। এসময় তার সঙ্গে ছিলেন দিনাজপুর জেলা ত্রাণ পুর্ণবাসন কর্মকতা প্রকৌশলী মোঃ মোকলেছুর রহামান, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, উপজেলা ত্রাণও প্রকল্প কর্মকতা পিআইও আব্দুল হাই সরকার, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া ও যুব বিষয় সম্পাদক মোঃ ইয়াসিন আলী, পৌর শহরের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর তাইজ উদ্দিন প্রমুখ।
এ সময় বীরগঞ্জ উপজেলা ত্রাণও প্রকল্প কর্মকতা পিআইও আব্দুল হাই সরকার জানায় এ অদ্যবধি বীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর সভায় দুস্থ ও বৃদ্ধদের প্রায় নয় হাজার কম্বল বিতরন করা হয়।

Please follow and like us: