, || - ||

বীরগঞ্জে মোটরসাইকেল চালক যুবকের মৃত দেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ

দিনাজপুরের বীরগঞ্জে এক মোটরসাইকেল চালক যুবকের মৃত দেহ রাস্তা হতে উদ্ধার করা হয়েছে।
উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ গড়েয়া সড়কের দেবীপুর বাজার হতে গ্রামে যাওয়ার রাস্তার ধারে ২৫ ফেব্রুয়ারী রবিবার বেলা ১২টার সময় মোটরসাইকল সহ ১ যুবককে পড়ে থাকা অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে উপজেলা হাসপাতালে  প্রেরন করে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার  তাকে মৃত ঘোসনা করে।
পরে তার পরিচয় পাওয়া গেলে জানা যায়, সে বীরগঞ্জ পৌর শহরের উত্তর সুজালপুর গ্রামের গোলাপগঞ্জ রোডের কসম দালালের নাতি ও শরিফুল ইসলামের পুত্র আরিফ (১৪)। কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।

Please follow and like us: