, || - ||

বীরগঞ্জে রুপালী ব্যাংকের ভবন উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের বীরগঞ্জে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্যা মনোরঞ্জন শীল গোপাল রুপালী ব্যাংক লিঃ এর ভবন উদ্বোধন করেন ।

রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ শাহেদুর রহমানের সভাপতিত্বে ১৪ নভেম্বর রবিবার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম মাসুদুল হক, পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, দিনাজপুর জোনের ডেপুটি ম্যানাজার মোঃ গোলাম নবী।

বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ শাহ সুফিয়ানের পরিচালনায় নতুন রুপে ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল ভাবে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিও মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, বিশিষ্ট ব্যবস্যায়ী ইয়াকুব আলী বাবুল, মোস্তফা কামাল, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, শতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান কে.এম কুতুব উদ্দিন, সমাজ সেবক আলহাজ মইন উদ্দিন, আব্দুর রহিম প্রধান প্রমুখ।

Please follow and like us: