, || - ||

বীরগঞ্জে সম্প্রীতি মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের বীরগঞ্জে সম্প্রীতি মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হাসান মোহাম্মদ বদরুদ্দোজা মুক্তার সৌজন্যে ৩শ অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

সম্প্রীতি মানব কল্যাণ সংস্থা চেয়ারম্যান আলহাজ্ব মো. জিয়াউল হক ২৬ জানুয়ারি জানায়, সংস্থার প্রতিষ্ঠালগ্ন থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নানা কল্যাণমূলক কর্মসূচী বাস্তবায়ন করেছি। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখব। সংস্থাটি সমাজের বিত্তবাদের সহযোগিতাতেও মানুষের কল্যানে কাজ করছে। কবিরাজ হাটের হাসান মোহাম্মদ বদরুদ্দোজা মুক্তার অর্থায়নে ৩শ জন অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জগদল মিশনে সংস্থার সাধারন সম্পাদক মো. ওয়ালীউল্লাহর পরিচালনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহম্মেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্রগুলী বিতরণ করেন।

সমাজ সেবা কর্মকর্তা বলেন, সম্প্রীতি মানব কল্যাণ সংস্থা দীর্ঘদিন যাবত বীরগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের সমাজকল্যাণমূলক কর্মকা- ভবিষ্যতে আরও ব্যাপ্তি ঘটবে বলে আমি আশাবাদী। সংস্থার সদস্যরা অনেক কষ্ট করে যে অর্থ উপার্জন করে তার কিছু অংশ সমাজের অবহেলিত মানুষের কল্যাণ সাধনে ব্যায় করছে যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

Please follow and like us: