দিনাজপুরের বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ীর কাছে ৬০০ পিস (মাদক দ্রব্য) ইয়াবা, ৫ কেজি গাজা সহ আটক করা হয়েছে।
উপজেলার নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে ১৬ জুন সোমবার রাতে দিনাজপুর মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে মোহনপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের গাজী রহমানের ছেলে হাশেম আলী (৪৪) নিকট হতে এজাহারে বর্নিত অবৈধ মালাগুলো জব্দ করা হয়।
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে তাকে আটক করলে তার কাছে থাকা ৬০০ পিস ইয়াবা, ৫ কেজি গাজা ও ১টি মটরসাইকেলও উদ্ধার করে। মাদক দ্রব্যগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
অভিযুক্ত হাসেম আলীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীয় ১০(খ)/১৯( খ) ধারায় ১৩(৬)২৬ নম্বর মামলা রেকর্ড হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন থানায় মামলা হয়েছে ও আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে, বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।