, || - ||

বীর মুক্তিযোদ্ধা মজিবুল হকের মৃত্যুতে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরীর শোক প্রকাশ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
ছাগলনাইয়া উপজেলাধীন ঘোপাল ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর ভুঁইয়ার পিতা বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক ভুঁইয়া বুধবার (২৪ মে) সকাল পৌনে ১০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক ভুঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এক শোক বার্তায় সোহেল চৌধুরী জানান, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক ভুঁইয়া ১৯৭১ সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়ে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এছাড়াও তিনি
বাংলাদেশ আওয়ামী লীগ ঘোপাল ইউনিয়নের একজন এক নিষ্ঠ সৈনিক হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন। বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক ভুঁইয়ার মৃত্যুতে স্বাধীনতার স্বপক্ষের সর্বমহল সহ আওয়ামী পরিবারে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে বলে জানান সোহেল চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক ভুঁইয়ার মৃত্যুতে সোহেল চৌধুরী ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষ থেকে এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Please follow and like us: